লোকাঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসংগীতের প্রচার ও প্রসারে নিবেদিত সাংস্কৃতিক সংগঠন লোকাঙ্গন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ছিল সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়েছিল আয়োজন। অনুষ্ঠানে বরেণ্য লোকসংগীতশিল্পী কুটি মনসুরকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল। সবশেষে ছিল গানের পর্ব। সংগীত পরিবেশন করেন নারায়ণ চন্দ্রশীল, এ কে এম শামীম হোসেন, খগেন্দ্রনাথ সরকার, শ্যামল পাল প্রমুখ।