লোপার বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার রাতে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন। তাঁর বর সীরাজুম মুনির পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার; যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে কর্মরত। তবে গানের সূত্রেই তাঁদের পরিচয়। মুনির গান লেখেন ও তাতে সুর দেন। শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় লোপার বিয়ে হয়। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা এ সময় উপস্থিত ছিলেন।