লোপেজ-অ্যান্থনির ঘর ভাঙল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপগায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ (৪১) এবং সংগীতশিল্পী মার্ক অ্যান্থনি (৪২) তাঁদের দাম্পত্য সম্পর্কে ইতি টানতে যাচ্ছেন। গতকাল শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান। বিবৃতি তাঁর উল্লেখ করেন, ‘আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। যদিও এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল, তবে শেষে সমঝোতার ভিত্তিতে এ উপসংহারেই এসেছি।’গতকালের এ ঘোষণার ফলে লোপেজ-অ্যান্থনির সাত বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছেন। ২০০৪ সালে তাঁরা গোপনে বিয়ে করেন। তাঁদের তিন বছরের যমজ সন্তান রয়েছে। এটা হবে লোপেজের তৃতীয় এবং অ্যান্থনির দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ।