লোপেজ ও মার্কের বিবাহ বিচ্ছেদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর বাদে ভালোবাসায় টান পড়ল! ভেঙে গেল সাজানো সংসার। বিবাহ বিচ্ছেদের কাগজে সই করলেন জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্টনি। যৌথ এক বিবৃতিতে এ দুই তারকা বললেন, ‘ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত এটা। একটা শান্তিপূর্ণ উপসংহার টানতে হয়েছে আমাদের দুজনকে।’ কিন্তু কী এমন ঘটল যে কথা নেই বার্তা নেই সোজা বিচ্ছেদ? কদিন আগেও তো তাঁরা পরিকল্পনা করেছিলেন, দুজনে মিলে আমেরিকান আইডলের ধাঁচে একটা অনুষ্ঠান তৈরি করবেন! ঘরে আছে তাঁদের তিন বছর বয়সী ফুটফুটে দুটি যমজ কন্যাসন্তান। ঝেড়ে না কাশলেও এই সাবেক দম্পতি বললেন, ‘গোপনীয়তার প্রতি যে শ্রদ্ধা, সেটাকে আমরা সম্মান করি।’ উল্লেখ্য, ৪১ বছর বয়সী জেনিফার লোপেজের এই নিয়ে তৃতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতা হলো। সেদিক থেকে পিছিয়ে আছেন মার্ক, এটা তাঁর দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ। ওয়েবসাইট।