লোপেজ-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ এপ্রিল বাজারে এসেছে জেনিফার লোপেজের সপ্তম অ্যালবাম লাভ?। বরাবরের মতোই শ্রোতাপ্রিয় হচ্ছে অ্যালবামের গানগুলো। এত দিন ধরে এই যে জনপ্রিয়তা, এর রহস্য কী? প্রশ্নের উত্তর দিয়েছেন লোপেজ, ‘যা ভালোবাসেন, তা-ই করুন—এটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই প্রতিটি মুহূর্তে কঠোর পরিশ্রম করতে হবে এবং শিক্ষা নিতে হবে অভিজ্ঞতা থেকে।’ শুধু পরিশ্রমই নয়, সাফল্যের পেছনে মাতৃত্বকেও গুরুত্ব দিচ্ছেন লোপেজ। বললেন সে কথাই, ‘আমার নতুন অ্যালবামের গান লেখা এবং সুরের পেছনে অবশ্যই আমার বাচ্চা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আসলে মাতৃত্ব আরও গভীরভাবে ভালোবাসতে শেখায়, ভালোবাসা কী, সেটা বোঝায়।’ ওয়েবসাইট।