লোপেজের খাদ্যাভ্যাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজের সাম্প্রতিক ছবি চোখে পড়েছে কি? নিশ্চয়ই খেয়াল করেছেন, এই তারকা বয়স আড়াল করতে পারছেন সাফল্যের সঙ্গেই। রহস্য কী এর? লোপেজের খুব কাছের একজন জানালেন, দিনে নাকি চারবার খাবার খান এই তারকা, তবে পরিমাণে খুবই সামান্য। কেমন সেটা? খাবার হজমের জন্য পান করেন বরফ-শীতল পানি। বিকেল চারটার পর নাকি শর্করার নামও নেন না মুখে। দিনে যে চারবার খাবার খান, তাতে থাকে যথেষ্ট পরিমাণে প্রোটিন। এ ছাড়া ভোর ছয়টায় উঠে ব্যায়াম, দৌড়, যোগব্যায়াম ও দড়ি লাফানো তো চলেই। পাশাপাশি প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গে নাচাটাও নাকি শরীর ফিট রাখার অন্যতম রহস্য তাঁর। ব্যাং শোবিজ।