লোপেজের টিভি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিক নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টকে নিয়ে তৈরি একটি টিভি অনুষ্ঠান বিক্রি করেছেন জেনিফার লোপেজ। কয়েক মাস ধরে স্মার্টের সঙ্গে প্রেম চলছে লোপেজের। জনপ্রিয় অনুষ্ঠান আমেরিকান আইডলের বিচারক লোপেজের আসন্ন বিশ্ব সফরে অন্যতম কোরিওগ্রাফার হিসেবে থাকবেন ক্যাসপার স্মার্ট। বিশ্ব সফরে যেসব অনুষ্ঠান হবে, এতে স্মার্টের কাজ নিয়ে এখন রিয়ালিটি অনুষ্ঠান নির্মাণ নিয়ে ব্যস্ত লোপেজ। লোপেজের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট-এ প্রকাশিত খবরে বলা হয়, এই ধারাবাহিক অনুষ্ঠানটি এরই মধ্যে অক্সিজেন নামের প্রযোজনা প্রতিষ্ঠান কিনে নিয়েছে। ব্যাং শোবিজ।