লোপেজের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর পরবর্তী কিস্তিতে বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক হেঁকে বসেছেন জেনিফার লোপেজ। শুরুতে তিনি ৮০ লাখ ডলারে কাজ করেছেন। অথচ ফক্স টিভিতে বিচারকের দায়িত্ব পালন করে সায়মন কোয়েল পান দুই কোটি ১০ লাখ ডলার। এখন তাঁকে ফের ‘আমেরিকান আইডল’-এর বিচারক হিসেবে পেতে হলে সায়মন কোয়েলের সমান পারিশ্রমিক দিতে হবে। এদিকে কর্তৃপক্ষ বলছে, ‘আমরা নিশ্চয়ই অতটা বেকায়দায় পড়িনি এখনো।’ ওয়েবসাইট।