লোপেজের নতুন ভিডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার লোপেজ
জেনিফার লোপেজ

কবে? ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই দিনটার। যেদিন নতুন মিউজিক ভিডিও ‘সাম গার্ল’ মুক্তি দেবেন জেনিফার লোপেজ। এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে ১৬ জানুয়ারি ‘আমেরিকান আইডল’ অনুষ্ঠানে প্রচারিত হবে লোপেজের নতুন ভিডিওটি।
১৫ জানুয়ারি শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘আমেরিকান আইডল’-এর ১৩তম মৌসুম। বিচারক হিসেবে আবার ফিরে আসছেন জেলো। নতুন বছরে, নতুন আমেরিকান আইডলে ভক্তদের জন্য উপহার হিসেবেই গানটি লোপেজ দিতে চান। ক্রিস ব্রাউন ও করি রুনির সঙ্গে মিলে গানটি বানিয়েছেন লোপেজ। ভিডিওটি পরিচালনা করেছেন স্টিভের গোমিলিয়ন ও ডেনিস লিউপল্ড। আইএএনএস।