লোপেজের প্রেমকাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে বহু চড়াই-উতরাই পেরিয়ে তবেই মেলে সুখ সায়রের দেখা। যেমনটা হয়েছে গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের জীবনে। ১৯৯৭ সালে প্রথম বিয়ে করেন এক কিউবানকে। এক বছরও ঘোরেনি। সম্পর্কের ইতি টানেন দুজনে। তারপর সম্পর্ক হয় ধনকুবের সেইন কম্বসের সঙ্গে। আড়াই বছরের সেই সম্পর্কের শেষটা হয়েছিল তিক্তকর। নৃত্যশিল্পী ক্রিস জুডের সঙ্গে বিয়েটাও টেকেনি বেশি দিন। ২০০৩-এ সেই সম্পর্কও চুকে যায়। তার পরের বছরই অভিনেতা বেন অ্যাফ্লেকের প্রেমে পড়েন। লোপেজের ভাষায়, ‘জীবনের সত্যিকারের স্বাদ তাঁর কাছেই পেয়েছিলাম।’অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদে মানসিকভাবে মুষড়ে পড়েছিলেন লোপেজ। মনের সেই ক্ষত সারতে মেলা সময় লেগেছিল। সবশেষে গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্টনিতে গিয়ে থিতু হন ৪০ বছর বয়সী এই গায়িকা। গত মাসেই দুজনে ষষ্ঠ বিবাহবার্ষিকীর কেক কেটেছেন। ওয়েবসাইট।