লোপেজের বদলে পিটবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ওঠার কথা ছিল জেনিফার লোপেজের। আয়োজকেরাও ছিলেন বেশ আশাবাদী। তবে আয়োজকদের কাছে উদ্ভট কিছু দাবিদাওয়া পেশ করায় লোপেজের আশা ছাড়তে হচ্ছে আইপিএল কর্তৃপক্ষকে। কী না ছিল সেই আবদারে! ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী-সংগীতশিল্পীর আবদার ছিল, ব্যক্তিগত উড়োজাহাজে করে যেন তাঁকে নিয়ে যাওয়া হয় ভারতে। সফরসঙ্গীদের জন্য চেয়েছিলেন পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা। তবে লোপেজের আবদার না মেনে আয়োজক কর্তৃপক্ষ নজর দিয়েছে বিখ্যাত র‌্যাপার পিটবুলের দিকে। গত বৃহস্পতিবার পিটবুল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চুক্তিপত্রে সইও করেছেন। অন্যদিকে লোপেজের মুখপাত্র জানিয়েছেন, নতুন অ্যালবামের তাড়া থাকায় লোপেজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। আইএএনএস।