লোহান এখন ঘরে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের মানুষ লিন্ডসে লোহান। এদ্দিন কেবল গেয়েই গেছেন, এবার শুনছেন। চুরির দায়ে লস অ্যাঞ্জেলসের নিজের বাড়িতে গৃহবন্দী হয়ে আছেন লোহান। এটাই তাঁর শাস্তি কিনা! আর শাস্তিভোগ ভালোই উপভোগ করছেন ২৪ বছর বয়সী এই তারকা। গেল শুক্রবার খুদে ব্লগ লেখার সাইট টুইটারে লিখেছেন, ‘রোদেলা দিনে গান শুনতে ভালো লাগছে।’ এক মাস ঘরে বন্দী হয়ে থাকতে হবে লোহানকে। ভক্তরা আশা করছেন, গান শুনে, বই পড়ে ‘মানুষ’ হবেন তাঁদের প্রিয় তারকা। ওয়েবসাইট।