লোহান নির্দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষপর্যন্ত হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহানের একটি ফাঁড়া কাটল। ২০১২ সালের গাড়ি দুর্ঘটনার মামলাটিতে নির্দোষ প্রমাণিত হয়েছেন লিন্ডসে। গত বছরের জুন মাসে এক গাড়ি দুর্ঘটনার জন্য তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ ছিল। এ মামলার শুনানিতে হাজির হননি তিনি। মামলা পরিচালনা করেন তাঁর পক্ষের আইনজীবী। খবর রয়টার্সের।২০১২ সালের জুন মাসে দুর্ঘটনা ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন হলিউডের অঘটনঘটনপটীয়সী তারকা লিন্ডসে লোহান৷ নেশাগ্রস্ত হয়ে অঘটন ঘটানোয় খবরের শিরোনাম হলেও গাড়ি দুর্ঘটনার বিষয়টি ছিল ভয়ংকর। গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণে বেঁচে গেলেও এ মামলায় ২০১২ সালের ডিসেম্বরে আদালতে হাজিরা দিতে হয়েছিল তাঁকে৷ শুটিংয়ে যাওয়ার উদ্দেশে লস এঞ্জেলেসের কোস্টাল হাইওয়েতে গাড়ি চালানোর সময় একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়িটির সংঘর্ষ হয়েছিল৷ এতে লোহানের দামি স্পোর্টস কারটির বেহাল দশা হয়৷ এ নিয়ে পুলিশকে মিথ্যা তথ্য দেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। তবে দুর্ঘটনায় লোহানের কোনো দোষ ছিল না বলেই আদালত রায় দিয়েছেন।এদিকে এক ফাঁড়া কাটলেও ২০১১ সালের গয়না চুরির মামলায় বর্তমানে জামিনে রয়েছেন ‘লিজ অ্যান্ড ডিক’খ্যাত এ তারকা। চলতি বছরের ৩০ জানুয়ারি তাঁর গয়না চুরির মামলার শুনানি হবে। এ মামলায় দোষী প্রমাণিত হলে জেল খাটতে হবে এই অভিনেত্রীকে।সেই ২০০৭ সালে মাতাল হয়ে গাড়ি চালানো সংক্রান্ত মামলার পর থেকেই নানান ঝামেলায় জড়িয়ে দুর্বিষহ হয়ে উঠেছে লিন্ডসে লোহানের জীবন। জেল আর মাদক পুনর্বাসনকেন্দ্রে আসা-যাওয়া নিয়েই কেটেছে গত পাঁচ বছর। এই প্রথম কোনো মামলায় নির্দোষ প্রমাণিত হলেন হলিউডের ‘প্রবলেম সেলিব্রেটি’খ্যাত লিন্ডসে।