লোহান মানেই কারাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগার ও লিন্ডসে লোহান যেন সমার্থক শব্দ! বয়স মোটে ২৪। ছোট্ট এই জীবনে চৌদ্দশিকের এপার-ওপার করতে করতেই কেটে গেল কতগুলো দিন। এবার ফের কারাগার থেকে ডাক এসেছে। ১২০ দিনের জন্য কারাগারে যেতে হচ্ছে লোহানকে। ২০০৭ সালে মাতাল হয়ে গাড়ি চালানোর দায়ে গত শুক্রবার এ শাস্তি দেওয়া হয় তাঁকে। লোহানের আইনজীবী অবশ্য আশায় দিন গুনছেন, ৭৫ হাজার ডলার গুনে দিলে নাকি জামিনও মিলতে পারে তাঁর মক্কেলের। তবে জেল-জরিমানা যা-ই হোক, লোহানের খাসলত তো বদলায় না! এই যেমন গত জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার এক দোকান থেকে দামি একটা গলার হার চুরি করে বসলেন। সেই চুরির বিচারে ফের পুনর্বাসনকেন্দ্রে ঘুরে আসতে হবে লোহানকে। ওয়েবসাইট।