লোহানকে নিয়ে তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্তি নিয়ে বিস্তর কাঠখড় পোড়াতে হচ্ছে গায়িকা ও অভিনেত্রী লিন্ডসে লোহানকে। আজ জেলে তো কাল ক্লিনিকে। এই করে কাটছে তাঁর দিন। সম্প্রতি পুলিশের এক কর্তাব্যক্তি অভিযোগ করেন, লোহান তাঁর ওপর জারি করা নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন। সঙ্গে সঙ্গে এর তীব্র প্রতিবাদ জানান মার্কিন এই শিল্পীর আইনজীবী। তিনি বলেন, পাক্কা ৯০ দিন বেটি ফোর্ড ক্লিনিকে কাটিয়ে গেছেন লোহান। চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তাঁর। তারা কেউ লোহানের আচরণ নিয়ে নেতিবাচক মন্তব্য করেনি। এমনকি ক্লিনিকে অবস্থানকালে লোহান মাদক নিয়েছেন—এমন কথাও কেউ বলেনি। তাহলে তিনি নিষেধাজ্ঞা ভঙ্গ করলেন কীভাবে! জবাবে পুলিশের ওই কর্তা বলেন, ‘লোহান মাদক গ্রহণ করেছেন, এমন কথা বলিনি আমি।’ ওয়েবসাইট।