লোহানের নতুন দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিন্ডসে লোহান অবশেষে ক্যালিফোর্নিয়া ছাড়ছেন। কোথায় যাবেন তাহলে? গত শুক্রবার লোহানের মা ডিনা লোহান বললেন, ‘নিউইয়র্কেই হয়তো ফিরবে সে।’ লিন্ডসে এখন মাদক পুনর্বাসন কেন্দ্রে আছেন। কদিন আগে ১৪টি দিন কাটিয়ে এসেছেন জেলে। মা ডিনা আরও বলেছেন, ‘ও এখন খুব ভালো আছে। মেয়েটা সেখানে অনেক ভয়ানক খুনির সঙ্গেও ছিল। তাদেরও সে বন্ধু বানিয়েছে! সে অনেক কিছু শিখেছে সেখান থেকে।’ ওয়েবসাইট।