লোহানের মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর অস্থায়ী ঠিকানাই যেন হয়ে গিয়েছিল মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্র। এ পর্যন্ত ছয়-ছয়বার পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হতে হয়েছে তাঁকে। এবার লিন্ডসে লোহান নিজেই এমন একটি পুনর্বাসনকেন্দ্র খুলতে চান। সেটার নামকরণ করতে চান নিজের নামে।
পুনর্বাসনকেন্দ্র তাঁকে নতুন জীবন দিয়েছে। এর গুরুত্ব অনুভব করতে পেরেছেন বলেই অন্যদের সহযোগিতার জন্য এবার এমন একটি কেন্দ্র বানাতে চাইছেন লোহান। তাঁর একার পক্ষে অবশ্য এত খরচ বহন করা সম্ভব নয়। এ কারণে তিনি পয়সাওয়ালা বন্ধুদের নিয়ে কেন্দ্রটি বানাতে চাইছেন বলে জানিয়েছে একটি সূত্র। এরই মধ্যে বিনিয়োগদাতা পেয়েও নাকি গেছেন। আইএএনএস।