ল্যাবাফ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তারের পর শিয়া ল্যাবাফ
গ্রেপ্তারের পর শিয়া ল্যাবাফ

যাঁর সঙ্গে অপটিমাস প্রাইমদের উঠবস ছিল, তাঁকে না ঘাঁটানোই ভালো। কিন্তু বেরসিক পুলিশ কি আর অতকিছু বোঝে? নিউইয়র্কের ব্রডওয়েতে ‘ক্যাবারে’ নামের একটি মিউজিক্যাল শো দেখতে গিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে এখন থানা-হাজতে শিয়া ল্যাবাফ।
ঠিক কেন ও কী কারণে ঝামেলার শুরু সেটা পরিষ্কার নয়। তবে থিয়েটারের ভেতর থেকে ল্যাবাফকে বের করে দেওয়া হয়। সে সময় তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। বারবার নিজের পরিচয় দিয়ে নিরাপত্তাকর্মীদের বলতে থাকেন, ‘তোমরা জানো আমি কে?’ নিরাপত্তাকর্মীরা নিশ্চয়ই জানে, জানে পুলিশও। কিন্তু সেখানে আইনের চোখে যে তারকা বলে কিছু নেই! পিটিআই।