বর্তমানে বিশ্বে মেটাল গানের দলের মধ্যে যারা খ্যাতির চূড়ান্ত শিখরে অবস্থান করছে, তাদের মধ্যে ‘ল্যাম্ব অব গড’-এর নামও উঠে আসে। সারা বিশ্বের মেটালপ্রেমী শ্রোতাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।১৯৯০ সালে আমেরিকায় গিটারিস্ট মার্ক মর্টন, ড্রামার ক্রিস অ্যাডলার, বেইজিস্ট জন ক্যাম্পবেল ও গিটারিস্ট ম্যাট কলার মিলে ‘বার্ন দ্য প্রিস্ট’ নামের একটি দল গড়ে তোলেন। দলের সব সদস্যই ভার্জিনিয়ায় অবস্থিত ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। সেখানেই তাঁদের পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠাতা সদস্য মার্ক মর্টন স্নাতক ডিগ্রি গ্রহণ করার পর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার জন্য সংগীত থেকে দূরে যান। তিনি তখন দলত্যাগ করেন। এরপর ম্যাট কলারও অন্য দলে বাজাবেন বলে দল ত্যাগ করেন। তখন অ্যাডলার ও ক্যাম্পবেল গিটারিস্ট মার্ক মর্টনের স্থলে অ্যাবি স্পিয়ারকে নিলেন। পরবর্তী পাঁচ বছর তাঁরা রিচমন্ড ও ভার্জিনিয়ার আশপাশেই অনুশীলন করেন। ১৯৯৫ সালে তাঁরা তাঁদের স্বশিরোনামেই প্রথম ডেমো প্রকাশ করেন।ডেমো বের করার কিছুদিন পর তাঁরা ‘এজেন্টস অব স্যাটান’ এবং ‘জেড’-এর সঙ্গে দুটি যৌথ অ্যালবাম বের করেন।পরবর্তী সময়ে র্যান্ডাল ব্লিথ ভোকালিস্ট হিসেবে দলে যোগ দেন।১৯৯৭ সালে মার্ক মর্টন উচ্চশিক্ষা গ্রহণ করার পর দলে ফিরে আসেন। ১৯৯৯ সালে তাঁদের স্বশিরোনামের প্রথম পূর্ণদৈর্ঘ্যের অ্যালবাম বের হয় লেজিয়ন রেকর্ডস থেকে।এ্যাবি স্পিয়ার পরবর্তী সময়ে দল ত্যাগ করেন এবং তাঁর স্থানে উইলি অ্যাডলারকে গিটারিস্ট হিসেবে নেওয়া হয়। এর পর থেকে তাঁদের আর সদস্য বদল হননি। তাঁরা ২০০০ সালে তাঁদের দলের নাম বদলে ‘ল্যাম্ব অব গড’ রাখেন। বিভিন্ন জায়গায় কনসার্ট করতে গিয়ে ‘ল্যাম্ব অব গড’ নাম নিয়েও তাঁদের জটিলতায় পড়তে হয়েছে। তাঁদের ওপর বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাঁদের দলের নাম নিয়ে এমন অনেক গুজব আছে। তবে নাম ‘বার্ন দ্য প্রিস্ট’ থাকাকালীনও তাঁদের নানা নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়। পরে তাঁরা অনেক সফল স্টুডিও অ্যালবাম, একটি লাইভ অ্যালবাম ও তিনটি ডিভিডি বের করেন। আমেরিকায় তাঁদের দুই মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। ২০০৭ সালে তাঁরা তাঁদের ২০০৬ সালের স্যাক্সামেন্ট অ্যালবামের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। তাঁরা দুবার ওজফেস্টে যোগ দেন। ২০০৬ সালে তাঁরা স্লেয়ারের দ্য অ্যানহোলি অ্যালায়েন্স টুরেও ছিলেন। এ ছাড়া তাঁরা ডাউনলোড ফেস্টিভ্যাল, সনিস্পেয়ার ফেস্টিভ্যাল, সাউন্ডওয়্যার ফেস্টিভ্যাল, মেইহেম ফেস্টিভ্যাল, জাগ্যানটুর ও মেটালিকার ওয়ার্ল্ড ম্যাগনেটিক টুরের মতো বড় বড় কনসার্টে অংশ নেন। সারা বিশ্বে তাঁদের খ্যাতি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও তাঁরা অত্যন্ত জনপ্রিয় হয়েছেন মেটালভক্তদের কাছে।ল্যাম্ব অব গডের গানের ধারা নিয়ে ভক্ত-শ্রোতা-সমালোচকদের মধ্যে তকবিতর্ক আছে। তবে তাঁরা মূলত গ্রুপ মেটাল করেন।ল্যাম্ব অব গডের গানের কথায় উঠে আসে ধর্ম, রাজনীতি, সন্ত্রাস, যুদ্ধ, ব্যক্তিত্বের সংঘাত প্রভৃতি বিষয়। ২০১২ সালে তাদের সর্বশেষ অ্যালবাম বের হয়। রেজল্যুশন শীর্ষক অ্যালবামটি ভালো সাড়া পায়।২০১২ সালের ২৭ জুন র্যান্ডি ব্লিথকে চেক রিপাবলিকের পুলিশ গ্রেপ্তার করে। র্যান্ডি ব্লিথ ২০১০ সালে প্রেগের একটি কনসার্ট চলাকালে এক ১৯ বছর বয়সী ভক্তকে স্টেজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। সেই ভক্ত হঠাৎ স্টেজে উঠে পড়ায় ক্ষিপ্ত হয়ে কনসার্ট চলাকালেই র্যান্ডি ব্লিথ তাঁকে ফেলে দেন। সেই ভক্ত স্টেজ থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পরে মৃত্যুবরণ করেন। এই মামলায় ৩৭ দিন জেলে থাকার পর ব্লিথ জামিনে মুক্ত হন। তবে মামলা থেকে তিনি অব্যাহতি পাননি। এখন পর্যন্ত এর জের তাঁকে বয়ে বেড়াতে হচ্ছে। এই কারণে তাঁদের বেশ কিছু টুরও বাতিল করা হয়।ল্যাম্ব অব গডের যত অ্যালবাম বার্ন দ্য প্রিস্ট (বার্ন দ্য প্রিস্ট নামে)-১৯৯৯ নিউ আমেরিকান গোম্পেল-২০০০ অ্যাজ দ্য প্যালেসেস বার্ন-২০১৩ অ্যাশেজ অব দি ওয়েক-২০০৪ স্যাক্সামেন্ট-২০০৬ র্যাথ-২০০৯ রেজল্যুশন-২০১২ল্যাম্ব অব গডের সদস্যরা জন ক্যাম্পবেল—বেজ (১৯৯০-বর্তমান) ক্রিস অ্যাডলার—ড্রামস (১৯৯০-বর্তমান) মার্ক মর্টন—গিটার (১৯৯০-১৯৯৪, ১৯৯৭-বর্তমান) র্যান্ডি ব্লিথ—ভোকালস (১৯৯৫-বর্তমান) উইলি অ্যাডলার—গিটার (১৯৯৯-বর্তমান) মনোয়ারুল হক