ল'রিয়ালের দূত ক্যাটরিনাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বলিউড সুন্দরীকে ‘কবজা’ করার মিশনেই যেন নেমেছে ল’রিয়াল। ফ্রান্সের সুখ্যাত এই প্রসাধনী প্রতিষ্ঠানটির দূত হিসেবে এর আগেই যুক্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর ও ফ্রিদা পিন্টো। এবার ক্যাটরিনা কাইফকেও নিজেদের দূত বানাল ল’রিয়াল। চুক্তিটা ঠিক কত টাকার, তা জানা যায়নি। তবে মোটা অঙ্কেরই নগদ নারায়ণ হচ্ছে, এটা নিশ্চিত। উচ্ছ্বসিত ক্যাটরিনা বলেছেন, ‘আমি খুবই গর্বিত ও সম্মানিত বোধ করছি।’ আর তাঁকে স্বাগত জানিয়ে ঐশ্বরিয়া বলেছেন, ‘আমি নিশ্চিত ও শুভেচ্ছাদূত হিসেবে টিম ইন্ডিয়ায় সম্পৃক্ত হতে পারাটা উপভোগ করবে।’ আইএএনএস।