প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাশিল্পী শওকত ওসমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় একটি স্মরণসভা। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উপাচার্য বলেন, শওকত ওসমান তাঁর শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করতেন।
অনুষ্ঠানে পিতাকে নিয়ে স্মৃতিচারণা করেন স্থপতি ইয়াফেস ওসমান। স্মরণসভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র গবেষক আহমদ রফিক। এ ছাড়া শওকত ওসমানের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৌমিত্র শেখর। এটি আয়োজন করে শওকত ওসমান স্মৃতি পরিষদ। স্মরণসভায় শওকত ওসমানকে নিয়ে লেখা সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিনের একটি কবিতা পাঠ করেন তাঁর ছেলে আবু পারভেজ শামসুদ্দিন।