শখ, ন্যান্সি ও পড়শিকে নিয়ে ‘তারাদের গান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাবন্ধু নীরবের অতিথি হয়েছেন শখ, ন্যান্সি ও পড়শি। অনুষ্ঠানের নাম ‘তারাদের গান’। এই সময়ের শিল্পীদের গাওয়া জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নীরব খান। পরিচালনা করেছেন হুমায়ুন কবির।এক ঘণ্টার এই আয়োজনে থাকছে শুভ্র দেব, কণা, ন্যান্সি, মাহমুদ সানী, আরফিন রুমী, শফিক তুহিন, জয়সহ আরও অনেকের জনপ্রিয় গান। ন্যান্সি বললেন, ‘অনুষ্ঠানটির আড্ডার অংশটি ছিল খুবই চমত্কার। খালি কণ্ঠে গান করেছি আমি আর পড়শি। সঙ্গে শখও ছিল। নিজেদের নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’ শখ বলেন, ‘অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে আড্ডায় নিজেদের এমন কিছু বিষয় উঠে এসেছে, যা খুব একটা বলা হয় না।’ নীরব বললেন, ‘তারাদের সঙ্গে আড্ডার ফাঁকে তাদের পছন্দের গান নিয়ে কথা বলেছি। এই কথার মধ্যেই বেরিয়ে এসেছে মজার মজার কিছু তথ্য।’