শখের জুতা বিক্রি করলেন প্রিয়াংকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ই প্রিয়াংকা চোপড়ার সবটুকু নয়। সুপার মডেল, ভালো গান গাইতে পারেন, ফটোগ্রাফির শখ আছে, এছাড়া নানা দাতব্য কাজের সঙ্গেও নিজেকে জড়িয়েছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত সাবেক এ বিশ্বসুন্দরী। এর আগে মরণোত্তর দেহদানের ঘোষণা দিয়েছিলেন তিনি, সম্প্রতি মেয়েশিশুদের রক্ষায় নিজের শখের জুতো নিলামে বিক্রি করলেন।ইউনিসেফের ‘সেভ দ্য গার্ল’ প্রচারণার জন্য প্রিয়াংকার অটোগ্রাফসহ ক্রিস্টিয়ান লুবোটিনের নকশা করা জুতাজোড়া আড়াই লাখ রুপিতে বিক্রি হয়েছে। এ জুতার সঙ্গে প্রিয়াংকার প্রথম অ্যালবামের স্মৃতিও জড়িয়ে রয়েছে। ‘এক্সটিক’ নামের অ্যালবামে এ জুতো তাঁকে পরতে দেখা গেছে। এ অ্যালবামে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন পিটবুল।