শখের ‘ব্রেক আপ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে শখের। মানে ‘ব্রেক আপ’ হয়ে গেছে তাঁর। টানা এক বছর চুটিয়ে প্রেম করার পর অকস্মাৎ এই বিচ্ছেদ। এক বছর আগে পাড়ার নম্র-ভদ্র ছেলে তনুকে ভালোবেসেছিলেন তিনি। পাড়ার সবাই-ই এই প্রেমের কথা জানে। রাগে, দুঃখে আর ঘর থেকেই বের হন না শখ। মনটন খুব খারাপ। বাস্তবের প্রেম নয়, এ রকমই গল্প নিয়ে তৈরি একটি নাটকে অভিনয় করছেন শখ। শখ বলছিলেন, ‘হ্যাঁ, নাটকে তনু নামের একটি ছেলের সঙ্গে আমার প্রেম হয়। আমাদের সম্পর্কটা মধুর ছিল, তারপর কী করতে জানি কী হয়ে গেল।’ নাটকটির নামও ব্রেক আপ। রচনা ও পরিচালনা ইফতেখার আহমেদ ফাহমি। ঈদের জন্য তৈরি এ নাটকটির শুটিং সবে শেষ হয়েছে।