শঙ্কর-এহসান-লয়ের সম্পর্ক অটুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সংগীত জগতের ত্রয়ী হিসেবে পরিচিত তাঁরা। কিছুদিন আগে খবর রটে, তাঁদের মাঝে সম্পর্ক ভালো যাচ্ছে না। শঙ্কর মহাদেবন, এহসান নূরানি ও লয় মেনদোজা—এই তিন সংগীতজ্ঞ আলাদা হয়ে গেছেন, ভেঙে গেছে তাঁদের দল। জমকালো এক পার্টি দিয়ে এমন রটনার মোক্ষম জবাব দিয়েছেন এই ত্রয়ী। গত বুধবার রাতের ওই পার্টিতে ভারতের নামীদামি সংগীত তারকার পাশাপাশি বলিউডের অনেকেই ছিলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শঙ্কর বলেন, ‘১৫ বছরের বন্ধুত্ব এত সহজেই টুটে যাবে! লোকজনের তো খেয়েদেয়ে কাজ নেই। শুধু নেতিবাচক চিন্তা আর কথাবার্তা। আলাদা হয়ে যাওয়ার কথা আমরা ভাবিনি কখনো। আমাদের মধ্যে সম্পর্ক অটুট আছে।’ টিএনএন।