শঙ্কামুক্ত নন জগজিত্ সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী জগজিত্ সিংয়ের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিত্সক সুধীর দাগাওঙ্কার জানিয়েছেন, তিনি এখনো শঙ্কামুক্ত নন। খবর পিটিআই। জগজিত্ সিংকে এখনো নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে রাখা হয়েছে। তবে জগজিত্ সিংয়ের পরিবারের পক্ষ থেকে তাঁর স্বাস্থ্য বিষয়ে তেমন কিছু বলতে রাজি হননি।উল্লেখ্য, গত শুক্রবার জগজিত্ সিংয়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এ অবস্থায় তাঁকে দ্রুত ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। সে দিনই সন্ধ্যায় চিকিত্সকেরা জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। ৭০ বছর বয়সী এই গজলশিল্পী ১৯৯৮ সালে হূদেরাগ আক্রান্ত হন। এরপর তিনি ধূমপান ত্যাগ করেন। ২০০৭ সালে আবার উচ্চরক্তচাপজনিত সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হন তিনি।