শঙ্কায় মাইকেল ডগলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা সত্যিই হতাশাজনক, মাইকেল ডগলাস-ভক্তদের জন্য তো অবশ্যই। ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন ৬৫ বছর বয়সী এই হলিউড অভিনেতা। ডগলাস নিজে খুব আশাবাদী আবার পুরোপুরি সুস্থ হয়ে ফিরে আসার ব্যাপারে। কিন্তু তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ডগলাসের অবস্থা সত্যিই আশঙ্কাজনক।যদি কেমোথেরাপিতে কাজ না হয়, তবে অস্ত্রোপচার ছাড়া কোনো গতি থাকবে না তাঁর। আর এই অস্ত্রোপচারের ফলে তাঁর ভরাট কণ্ঠস্বর চিরতরে হারিয়ে ফেলতে পারেন ডগলাস। এমনকি কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলতে পারেন চিরতরে।নিয়মিত ধূমপানের অভ্যাস ছিল মাইকেল ডগলাসের। স্বরভঙ্গ, ঢোক গিলতে কষ্ট—এসব সমস্যা নিয়ে তিনি চিকিত্সকের শরণাপন্ন হয়েছিলেন। ওয়েবসাইট।