শচীন দেববর্মন সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন দেবের ভক্ত-অনুরাগী শিল্পী ও শ্রোতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্দিষ্ট সময়ের আগে থেকেই কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন এবং গ্রন্থাগার প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। উপলক্ষ, শচীন দেববর্মন সংগীত উৎসব। গতকাল শুক্রবার ছিল দুই দিনব্যাপী উৎসবের সমাপনী দিন। উৎসবের আয়োজক সংগীত সংগঠন বহ্নিশিখা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুপু খান, শেখ আলাউল, আবিদা রহমান, শিউলি রায় প্রমুখ। শিল্পীরা ‘রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে’, ‘কাঁদিব না ফাগুন গেলে’—এসব গান গেয়ে শোনান। এ ছাড়া ‘বিরহ বড় ভালো লাগে’ গানটির সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন ধ্রুপদ দাশ। নৃত্যমের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন ‘আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানটির সঙ্গে।