শচীন দেববর্মনকে নিয়ে তথ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাদপ্রতিম সংগীত ব্যক্তিত্ব শচীন দেববর্মনের জীবন ও কাজ নিয়ে এক ঘণ্টার একটি তথ্যচিত্র তৈরি করছেন তপন মুখোপাধ্যায়। নাম শতবর্ষের আলোকে শচীনকর্তা। একই পরিচালক এর আগে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন।শতবর্ষের আলোকে শচীনকর্তা তথ্যচিত্রে স্মৃতিচারণার পাশাপাশি থাকছে শচীন দেববর্মনের গানও। এই তথ্যচিত্রে থাকছে শচীন দেববর্মনকে নিয়ে মান্না দে, রাহুল দেববর্মন, আশা ভোঁসলে ও কিশোর কুমারের সাক্ষাৎকার। আরও থাকছে শচীন দেববর্মনের সুরে হেমন্ত মুখোপাধ্যায়, মো. রফি, কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের গাওয়া গান। তথ্যচিত্রের ধারাবর্ণনা করেছেন বাবুল সুপ্রিয়।