প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন দেববর্মনের স্মৃতি রক্ষায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে নিয়ে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শচীন দেববর্মনের পৈতৃক নিবাস কুমিল্লার চরথায় এ ধরনের আয়োজন এই প্রথম। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় এর আয়োজক ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও কুমিল্লার জেলা প্রশাসন।
আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। অতিথিদের মধ্যে ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কুমিল্লা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ।
আলোচনাপর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনিক বোসের পরিচালনায় সমবেত নৃত্য করে ‘স্পন্দন’। এ ছাড়া গান করেন অনিমা মুক্তি গোমেজ, সুবীর নন্দী, মৌটুসী ও কিরণ চন্দ্র রায়।