শচীনকর্তার গান নিয়ে সঞ্জয় রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১ অক্টোবর। ১০৫ বছর আগে ১৯০৬ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন গুণী সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ। চলে গেছেন ১৯৭৫ সালের অক্টোবর মাসের শেষ দিনটিতে। বেঁচে ছিলেন ৭০ বছর। এই সময়ের মধ্যে রাগসংগীত আর লোকসংগীতের মিশেলে রেখে গেছেন তাঁর অসংখ্য কীর্তি। শচীনকর্তার ১০৫তম জন্মদিনে একটি ভিন্নধর্মী আয়োজন করেছে গীতিসত্র। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে শচীনকর্তার স্বল্প পরিচিত ২০টি গান গেয়ে শোনাবেন শিল্পী সঞ্জয় রায়। এর আগে শচীন দেব বর্মণকে নিয়ে থাকবে আলোচনা পর্ব। গীতিসত্রের সভাপতি ভূঁইয়া শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন সংগীতজ্ঞ করুণাময় গোস্বামী ও বিপ্লব বালা।