শচীনভক্ত র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার হ্যারি পটার সিরিজের ছবিগুলো দেখেছেন কি না, জানা নেই। তবে ঘরে তাঁর দুটি কিশোরবয়সী ছেলেমেয়ে থাকায় সেই সম্ভাবনা অনেক বেশি। আর ড্যানিয়েল র্যাডক্লিফকে না চেনার মতো যথেষ্ট কারণও নেই। এদিকে র্যাডক্লিফ বললেন, ‘শচীনের মহাভক্ত আমি। তাঁর একটা সই পাওয়ার অপেক্ষায় আছি অনেক দিন।’ অচিরেই হয়তো সেই অপেক্ষার ইতি ঘটছে। কারণ, কিছুদিনের মধ্যেই নাকি ভারতে ভ্রমণে আসছেন হ্যারি পটারখ্যাত এই তারকা। বললেন, ‘বিশ্বকাপের সময়ই ভারতে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ থাকায় সেটা হয়নি। ভারতীয়দের মতো আমিও ক্রিকেটপাগল। আর শচীনের খেলা হলে তো কথাই নেই।’ ওয়েবসাইট।