শচীনভক্ত র্যাডক্লিফ
বিশ্বের কিশোর-কিশোরীদের কাছে একটি পরিচিত নাম ড্যানিয়েল র্যাডক্লিফ। হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে অভিনয় করে এক মহাতারকা বনে গেছেন তিনি। তাঁর ভক্তকুলের সংখ্যাও অসংখ্য। কিন্তু এই তারকা অভিনেতারও যে পছন্দের তারকা রয়েছে। হ্যারি পটারের এই অভিনেতা ক্রিকেট বিশ্বের ‘মাস্টার ব্যাটসম্যান’ শচীন টেন্ডুলকারের ভক্ত। খবর টাইমস অব ইন্ডিয়ার।ড্যানিয়েল র্যাডক্লিফ বলেন, ‘আমি ও আমার বন্ধুরা শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি। তাঁর কাছ থেকে একটি অটোগ্রাফ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সত্যিকার অর্থেই শচীন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি।’র্যাডক্লিফ আরও বলেন, ‘বিশ্বকাপের সময়ই ভারতে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি।’খবরে আরও জানা গেছে, ক্রিকেট খেলা থাকুক বা না থাকুক, খুব শিগগিরই ভারত ভ্রমণে আসবেন ড্যানিয়েল র্যাডক্লিফ। আর তখনই প্রিয় তারকার সঙ্গে দেখা করার কাজটা সেরে ফেলার চিন্তা-ভাবনা করছেন তিনি।শুধু প্রিয় তারকা শচীন টেন্ডুলকার সম্পর্কে নয়; প্রিয় তারকার দেশটি সম্পর্কেও বেশ জানাশোনা রয়েছে র্যাডক্লিফ। বলিউডের অভিনেতা শাহরুখ খান সম্পর্কেও তাঁর জানাশোনা রয়েছে।