শচীনের গান রুনার কণ্ঠে
শচীন দেববর্মনের গান গেয়েছেন রুনা লায়লা৷ গানটি হলো ‘ও কালা, অসময়ে বাজাও বাঁশি প্রাণ তো মানে না৷ সময় বোঝো নারে, সময় বোঝো না’৷
রুনা লায়লা বলেন, গানটি শচীন দেববর্মন সম্ভবত আকাশবাণীতে গেয়েছিলেন৷ তাই তাঁর কোনো অ্যালবামে গানটি পাওয়া যায় না৷
জানা গেছে, রুনার গাওয়া গানটি ব্যবহার করা হচ্ছে প্রিয়া তুমি সুখী হও ছবিতে৷ কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছে ইমপ্রেস টেলিফিল্ম লি.৷ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং পরিচালনা করেছেন গীতালি হাসান৷ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস, ববি ও শায়লা সাবি৷
রুনা লায়লা বলেন, ‘খুব মেজািজ গান৷ গাইতেও তাই বেশ ভালো লেগেছে৷ গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায়৷ তাঁর কাজটিও খুব ভালো হয়েছে৷ সব অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন৷ শুনেছি, ছবিতে গানটির সঙ্গে ঠোঁট মেলাবে শায়লা সাবি৷ ও নতুন এসেছে৷ আশা করছি, ও ভালোই করবে৷’
প্রিয়া তুমি সুখী হও ছবিতে গান থাকছে সাতটি৷ এর মধ্যে তিনটি মৌলিক গান, নজরুলসংগীত তিনটি আর একটি গান শচীন দেববর্মনের৷