শচীনের শুভ কামনায় লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শচীন আমাকে সব সময় মা বলে ডাকে। আমিও মা হিসেবে তাঁর ভালো চাই। আমি কখনোই ভুলতে পারব না শচীনের “মা” ডাকের দিনটি। আমি আসলে শচীনের কাছ থেকে এটা কখনোই আশা করিনি। দিনটা ছিল আমার জন্য অনেক আনন্দের। নিজেকে শচীনের মতো গুণী সন্তানের মা ভাবতেই গর্বে বুক ভরে যায়।’ টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে শচীন টেন্ডুলকার সম্পর্কে এভাবেই বলছিলেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা ও সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।সম্প্রতি ভারতের এই ক্রিকেট তারকা সেঞ্চুরিয়ন টেস্টে ক্যারিয়ারের ৫০তম শতক পূর্ণ করেন। ছেলের এ অর্জনে গর্বিত মা লতা মঙ্গেশকর। তিনি ক্রিকেটে শচীনের ধারাবাহিক সফলতা কামনা করেন। তাঁর আশা, শচীন একদিন ভারতরত্ন সম্মান পাবেন। কারণ, সে এটার যোগ্য।