শত বছরের পুরোনো রহস্যময় এক নর্তকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়ানক এক বিপদের সম্মুখীন ফেরদৌস চাচা। জাদুকরি আয়নার হাতছানিতে তিনি চলে গেছেন অন্য এক জগতে। সেখানে আছে আড়াই শ বছরের পুরোনো এক নর্তকী। রহস্যময় এই নর্তকী পুরুষের জীবন-আয়ু নিয়ে খেলা করে। তার সম্মোহনী শক্তিতে মোহিত হয়ে যেতে পারে যে কেউ। মুখোমুখি হতে পারে ভয়ংকর অভিজ্ঞতার। কী করবেন ফেরদৌস চাচা? এমন জগৎ থেকে ফিরে আসার পথ জানা নেই তাঁর। শুধু আবির আর জারাই পারে তাঁকে রক্ষা করতে। বিবিসি প্রযোজিত ধারাবাহিক বিশ্বাস-এর আজকের পর্বের গল্প। বিটিভিতে আজ দুপুর সোয়া দুইটায় দেখানো হবে নাটকটি।রহস্যময় এই নর্তকীর চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ। তিনি বললেন, ‘নাচটি গল্প ও চরিত্রের সঙ্গে সমন্বয় করে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। অনেক দিন নাচের চর্চা করা হয়নি। তাই এই নাচটির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’ বিজরী জানালেন, নাচটি তোলা এবং চর্চা করার জন্য খুব বেশি সময় পাননি। পাশাপাশি শুটিংয়ের জন্য তিন ঘণ্টা ধরে মেকাপ নিয়েছেন। ভারী ভারী সব অলংকার গায়ে জড়িয়ে অনেকক্ষণ ধরে নাচ করেছেন। একবার তো ঘুঙুর পরে পা কেটে ফেলেছিলেন।