শততম পর্বে ‘পৌষ ফাগুনের পালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গজেন্দ্রকুমার মিত্রের জনপ্রিয় ত্রয়ী উপন্যাস—‘কলকাতার কাছেই’, ‘উপকণ্ঠে’ ও ‘পৌষ ফাগুনের পালা’ অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’র শততম পর্ব প্রচারিত হবে ২১ জুন মঙ্গলবার। আফসানা মিমির পরিচালনায় এ ধারাবাহিক নাটকে নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল। ধারাবাহিকটির শততম পর্ব প্রচার উপলক্ষে আজ মঙ্গলবার এটিএন বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) শামসুল হুদা, অভিনেত্রী জোছনা বিশ্বাস এবং ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের পরিচালক আফসানা মিমি। এ ছাড়া উপস্থিত ছিলেন নাটকটির অভিনয় শিল্পী ও কলাকুশলীরা।আফসানা মিমি তাঁর বক্তব্যে নাটকটি শততম পর্বে পদার্পণ করার জন্য এর কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী থেকে শুরু করে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের শুরুতেই পৌষ ফাগুনের পালা নাটকের কয়েকটি পর্ব দেখানো হয়।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী আফরোজা বানু।