শতবর্ষে দেবব্রত বিশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী দেবব্রত বিশ্বাসের জন্ম শতবার্ষিকী আজ। ১৯১১ সালের ২২ আগস্ট বাংলাদেশের বরিশালে প্রথিতযশা এই শিল্পীর জন্ম হয়। তারপর চলে আসেন তৎকালীন ময়মনসিংহের কিশোরগঞ্জে। দেবব্রত বিশ্বাস সবার কাছে পরিচিত ছিলেন জর্জ বিশ্বাস বা জর্জদা হিসেবে। তাঁর ছোটবেলায় ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ একবার ভারতে এসেছিলেন। সেই থেকে তাঁর ডাক নাম হয়ে যায় জর্জ। শিল্পীর জন্ম শতবর্ষের দিনটি পালন হচ্ছে অনাড়ম্বরভাবে। কলকাতায় তেমন কোনো অনুষ্ঠানের আয়োজন না থাকলেও বিভিন্ন টিভি চ্যানেলে শোনা গেছে তাঁর কিছু গান।১৯৮০ সালের ১৮ আগস্ট কলকাতায় ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান শিল্পী।