শতাব্দীর সেরার তালিকায় শাহরুখের ‘দেবদাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্জয় লীলা বানসালির ব্যবসা সফল হিন্দি ছবি ‘দেবদাস’ শতাব্দীর সেরা ১০টি ছবির মধ্যে স্থান করে নিয়েছে। টাইম সাময়িকীর প্রকাশিত এ তালিকায় এটি অষ্টম স্থান পেয়েছে। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা শাহরুখ খান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে শাহরুখের ওপর যখন পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এ সময় এ তালিকা প্রকাশ করা হলো। তালিকায় অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে নির্বাক ছবি ‘দ্য আর্টিস্ট (২০১১), ‘মৌলিন রোজ’ (২০০১)। এই তালিকায় স্থান পেয়েছে ‘অ্যাভাটার’ (২০০৯), ‘দ্য হার্ট লকার’ (২০০৯), ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’ (২০০০), ‘সিনেদোচা, নিউইয়র্ক (২০০৮), ‘লর্ড অব দ্য রিংস’ (২০০৩), ‘দ্য হোয়াইট রিবন’ (২০০৯) ও ‘ওয়াল-ই’ (২০০৮)।