শতাব্দীর ‘পায়রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতাব্দী ওয়াদুদ এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সম্প্রতি শেষ করেছেন তানভীর মোকাম্মেল পরিচালিত জীবনঢুলী ছবির কাজ। এবার তিনি অভিনয় করবেন পায়রা ছবিতে। শতাব্দী জানান, পায়রা তাঁর সপ্তম চলচ্চিত্র। এরই মধ্যে ছবির কর্তৃপক্ষের সঙ্গে শতাব্দীর আলোচনা চূড়ান্ত হয়েছে।শতাব্দী বলেন, ‘পায়রা ত্রিভুজ প্রেমের ছবি। আমি এত দিন পর্যন্ত যে ধরনের ছবিতে অভিনয় করেছি, পায়রা তা থেকে আলাদা। পরিচালকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, ছবিতে দর্শক এবার আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’পায়রা ছবির শুটিংয়ের জন্য মে মাসে মালয়েশিয়া যাবেন শতাব্দী। তিনি বলেন, ‘এর আগে মালয়েশিয়া গিয়েছিলাম বেড়ানোর জন্য। এবার যাব ছবির শুটিং করতে।’শতাব্দী বলেন, ‘আমি কাজ করছি অনেক বছর হলো। নাটক বলুন আর চলচ্চিত্রই বলুন—যে ধরনের চরিত্রে কাজ করা হয়নি, কিন্তু একেবারেই অন্য রকম, তেমনি চরিত্রের ব্যাপারে আমার খুব আগ্রহ। পায়রা আমার কাছে তেমনই মনে হয়েছে।’ছবিটি পরিচালনা করছেন আহমেদ আজিম। ছবির অন্য দুজন অভিনয়শিল্পী ইমন ও দিপালী।শতাব্দী প্রথম অভিনয় করেন আশিক মুস্তাফার ফুলকুমার ছবিতে। এরপর অভিনয় করেন আবু সাইয়ীদের রূপান্তর, রুবাইয়াৎ হোসেনের মেহেরজান, নাসির উদ্দীন ইউসুফের গেরিলা, রাজ্জাকের আয়নাকাহিনি ও তানভীর মোকাম্মেলের জীবনঢুলী ছবিতে।