শতেক বর্ষ পরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একুশে টিভিতে আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘শতেক বর্ষ পরে’। কমল দাশগুপ্তর শততম জন্মবর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছে অনুষ্ঠানটি। এখানে গান গেয়েছেন ফিরোজা বেগম, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী, আসাফ্উদ্দৌলাহ্, ফেরদৌস আরা, সুবীর নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, শাফিন আহমেদ ও শাকিলা জাফর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান।