শত্রুঘ্নকে দেখতে হাসপাতালে গেলেন অমিতাভ-জয়া
সম্প্রতি বন্ধু-সহকর্মী শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সেখান থেকে ফিরে অমিতাভ জানিয়েছেন, হূিপণ্ডে অস্ত্রোপচারের পর সেরে উঠছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। এ প্রসঙ্গে অমিতাভ তাঁর ব্লগে লিখেছেন, ‘শত্রুঘ্ন সিনহার হূিপণ্ডে অস্ত্রোপচারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে দেখতে আমি এবং জয়া কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ছুটে যাই। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে তাঁকে। শত্রুঘ্নকে সেরে উঠতে দেখে খুবই ভালো লেগেছে।’ এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। অমিতাভ আরও লিখেছেন, ‘হাসপাতালের বিছানায় অসুস্থ সহকর্মীদের দেখতে মোটেও ভালো লাগে না। তবে শত্রুঘ্ন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে অনর্গল কথা বলেছেন আমাদের সঙ্গে, অনেক রসিকতাও করেছেন। তাঁর শরীরের ওপর দিয়ে যে ধকল গেছে, সেটা তাঁকে দেখে কেউ বুঝতেই পারবে না। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ।’