শনিবার চন্দ্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী পয়লা চৈত্র শনিবার বিকেল পাঁচটা থেকে পরদিন রোববার ভোর পাঁচটা পর্যন্ত জয়দেবপুরের শালবনে উদ্যাপিত হবে চন্দ্র উৎসব। চন্দ্র উৎসব পর্ষদের আয়োজনে এটি হবে দ্বিতীয় উৎসব। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, বাউলগান, পালাগান ও পিঠা-মুড়কির আয়োজন রয়েছে। উৎসবে যোগ দেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়লা হাসান ও সোহেল আহমেদ, মানবাধিকার নেত্রী খুশী কবির প্রমুখ। এতে অংশগ্রহণে ইচ্ছুক সংস্কৃতিকর্মীদের ০১৭১৩০৭৭৬৭৩ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন আয়োজকেরা। বিজ্ঞপ্তি।