শনিবার মে দিবসের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শনিবার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গণসংগীত সমন্বয় পরিষদ। ‘নিপীড়িত মানুষের জয়গান গাই’ শিরোনামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানটির সমন্বয়ক মানজারুল ইসলাম চৌধুরী জানান, মহান মে দিবসের আগের দিন আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি। এখানে গান করবেন ফকির আলমগীর, তিমির নন্দী, ডালিয়া নওশীন, কামরুদ্দিন আবসার, সমর বড়ুয়া, আরিফ রহমান, মাহজাবিন রহমানসহ আরও অনেকে। আবৃত্তি করবেন রফিকুল ইসলাম, আহকাম উল্লাহ, রেজিনা ওয়ালি ও ঝর্ণা সরকার। নৃত্য পরিবেশন করবে স্পন্দন ও নৃত্যম। থাকবে দলীয় গানও।