শপথ নিলেন নির্মাতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশনের নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত কমিটির সদস্যরা গত বুধবার শপথ গ্রহণ করলেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। সংগঠনটির সাবেক আহ্বায়ক মামুনুর রশীদ নতুন কমিটির সদস্যদের শপথ করান।
২২ জুলাই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। ২০০২ সালে গড়ে ওঠা এই সংগঠনের প্রথম নির্বাচনে ৩৮৬ সদস্যের মধ্যে ভোট দেন ৩৫৬ জন। সভাপতি নির্বাচিত হন গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।