শফিক তুহিন ডট কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিক তুহিন ডট কম। শফিক তুহিনের নতুন অ্যালবামের নাম। প্রথম অ্যালবাম স্বপ্ন এবং তুমির সাফল্যের পর এবার তিনি দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছেন। জানালেন, প্রথমটি ছিল তাঁর একক অ্যালবাম। তবে এবার তৈরি করছেন মিশ্র অ্যালবাম। সব কটি গান শফিক নিজেই লিখেছেন। আর এগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন আলাউদ্দিন আলী, লাকী আখান্দ্, প্রিন্স মাহমুদ ও আরেফিন রুমী। অ্যালবামে গান থাকছে নয়টি। এর মধ্যে ছয়টি দ্বৈত গান। এগুলোতে শফিক তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পড়শি, অরিন ও পলবাশা। বাকি তিনটি শফিকের একক গান।এক দশক ধরে গান লিখছেন ও সুর করছেন শফিক। তাঁর নিজের গাওয়া গান নিয়ে এসেছে স্বপ্ন এবং তুমি। বললেন, ‘প্রথমটি করেছিলাম শখের বশে। আমার কী ধরনের গান শ্রোতারা পছন্দ করবে, তা কিন্তু আগে বুঝতে পারিনি। এতটা সাফল্য পাব, ভাবিনি। এবার আমি খুব সচেতন। প্রথমটির অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয়টির কাজ করছি। এবার শুধুই রোমান্টিক ও মেলোডি ধাঁচের সব গান করছি। অ্যালবামটি ঈদে বাজারে আসবে।’শফিকের প্রথম অ্যালবামের ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি খুব জনপ্রিয় হয়েছে। এবার এই গান এবং এর ভাবনা নিয়ে শাহীন-সুমন চলচ্চিত্র তৈরি করছেন।