শফিক তুহিনের গীতিকবিতা নিয়ে অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতিকার হলেও শফিক তুহিনকে এখন সবাই চেনে একজন সংগীতশিল্পী হিসেবে। তাঁর গাওয়া কয়েকটি গান এখন খুব জনপ্রিয়। তবে এবার শফিক তুহিনের লেখা বাছাই কিছু গান নিয়ে এসেছে গীতিকবিতার অ্যালবাম এর বেশি ভালোবাসা যায় না। অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা। এখানে শফিক তুহিনের লেখা গানগুলো আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, বিপাশা হায়াত, আরমান পারভেজ মুরাদ, শামস সুমন, শারমিন লাকী। আরও আছেন জাহিদ আকবর ও রুত্বা আহমেদ। আবহ সংগীত করেছেন নমন। অ্যালবামে ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘না বলা ভালোবাসা’, ‘বন্ধু না বন্দনা’সহ শফিক তুহিনের লেখা ২২টি গানের কথার আবৃত্তি রয়েছে।