শব্দ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মশালার উদ্বোধনীতে প্রশিক্ষক ও অতিথিরা
কর্মশালার উদ্বোধনীতে প্রশিক্ষক ও অতিথিরা

শুরু হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কর্মশালা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে আজ রোববার দুপুরে শুরু হয় এ কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করছেন শিল্পী তানভীর আলম, সমন্বয় করছেন শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ১২ দিনের এ কর্মশালা। এতে অংশ নেবেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী, বগুড়া, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, নীলফামারী, কিশোরগঞ্জ, দিনাজপুর, নোয়াখালী, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ এবং রাজধানীর শিল্পকলা একাডেমিতে কর্মরত কনজারভেটিং অফিসার (সাউন্ড), সাউন্ড টেকনিশিয়ান, সাউন্ড অপারেটর, সাউন্ড সহকারীসহ প্রায় ৪৫ জন সাউন্ড সংশ্লিষ্ট কর্মী। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
কর্মশালার পরিচারক তানভীর আলম কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি নিয়েছেন।