শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘ছায়াবৃতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যসংগঠন শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ১৭ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নাট্য আসর শুরু হয়েছে। গতকাল শনিবার প্রথম দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হয় বিজয় ভট্টাচার্যের লেখা নাটক ছায়াবৃতা। নাটকটির কাহিনি গড়ে উঠেছে নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধকে কেন্দ্র করে। অভিনয় করেন রওশন জান্নাত, মিশফাক রাসেল, শাহিনুর সারোয়ার, মোহাম্মদ উল্লাহ, নাজমুন নাহার, আবদুল হালিম, আবু বকর ও মাছুম বিল্লাহ। দলটি আজ রোববার সন্তোষ চক্রবর্তী রচিত ঠিকানা এবং আগামীকাল সোমবার মঞ্চস্থ করবে চন্দন সেনের দর্পণ সাক্ষী। তিনটি নাটকেরই নির্দেশক খোরশেদুল আলম।