শব্দাবলী স্টুডিও থিয়েটারের শীলালিপি উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শব্দাবলী গ্রুপ থিয়েটার পরিচালিত শব্দাবলী স্টুডিও থিয়েটার আধুনিকায়ন ও সংস্কারোত্তর কাজের উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গত মঙ্গলবার বিকেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও শব্দাবলীর সভাপতি সৈয়দ দুলাল।
আসাদুজ্জামান নূর বলেন, ‘ঢাকার বাইরে বরিশালের শব্দাবলী নাট্য আন্দোলন ও চর্চায় ভূমিকা রেখে চলেছে। এ কারণেই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় শব্দাবলী স্টুডিও থিয়েটারের আধুনিকায়ন ও উন্নয়নে অনুদান দিয়েছে। আমরা আশা করছি, দেশের নাট্য আন্দোলনে ও সংস্কৃতির বিকাশে শব্দাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এ অনুষ্ঠানে শব্দাবলী শিশু থিয়েটার অতঃপর হাট্টিমাটিম টিম নাটকটির প্রদর্শনী করে।